বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের পাইনছড়ি বিওপি’র বিজিবি কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা ও সিমান্তে ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জিত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের অতর্কিত গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক প্রখ্যাত আলেমে মাওলানা মুহিউদ্দীন খানসহ নেতৃবৃন্দ।
আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ রাইফেলস-এর ঐতিহ্যকে ধারণ করে বিজিবিকে সীমান্ত রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের ক্ষিপ্রতায় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ পাইনছড়ি বিওপি’র বিজিবি জওয়ানদের পালানো মনোবৃত্তিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বুধবারে মিয়ানমার বিজিপি’র অতর্কিত গুলিবর্ষণে আহত বিজিবি নায়েক সুবেদার মিজানুর রহমানকে কি করে বাংলাদেশের মাটি থেকে তারা (মিয়ানমারের বিজিপি) নিয়ে গেল? যে বিজিপি সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে আহত মিজানুর রহমানকে নিতে আসলো তারা অক্ষত ফিরে গেল কি করে? বিজিবি জওয়ানদের এমন ভীতু মনোভাব হতাশ করেছে দেশের সকল মানুষকে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাঙালির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস হচ্ছে। নতুন করে দেশের পররাষ্ট্র নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য দাবী জানিয়েছেন।
বিবৃতিদানকারী নেতৃবৃন্দ হলেন, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাও. আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনাঃ (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগ-বি.এম.এল’র চেয়ারম্যান এ.এইচ.এম কামরুজ্জামান খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যড. আব্দুল মোবিন, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য-সচিব ও এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির কার্যকরী সদস্য যথাক্রমে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, ইসলামিক পার্টির মহাসচিব এম.এ রশিদ প্রধান, বি.এম.এল-এর ভারপ্রাপ্ত মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আমিনুর রহমান।
ঢাক, এইচ এম, ৩১ মে, (টাইমনিউজবিডি.কম)/এসআর
রাজনীতি
বিজিপি হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় আগ্রাস প্রতিরোধ কমিটি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের পাইনছড়ি বিওপি’র বিজিবি কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা ও সিমান্তে ভারী অস্ত্র-সস্ত্রে সজ্জিত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের অতর্কিত গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক প্রখ্যাত আলেমে মাওলানা মুহিউদ্দীন খানসহ নেতৃবৃন্দ।





