আগামী ২৮ রমযানের আগে গার্মেন্টসসহ সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ।


বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘ঈদের আগে ১৪ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ’ শীর্ষক সমাবেশে এই আহ্বান জানান তিনি।

দিলীপ বড়ুয়া বলেন, প্রতিবার ঈদের আগে হাড়ভাঙা খাটুনি করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে বিড়ম্বনা পোহাতে হয়।এ অবস্থার উন্নতি আনতেই হবে। যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তাদের কেন বরাবর এমন পরিস্থিতিতে পড়তে হবে।

এবার যেন তেমনটি আর না হয় । ঈদের আগে ১৪ জুলাইয়ের মধ্যেই যেন সব শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেন মালিকরা, এ আহ্বান জানান দিলীপ বড়ুয়া।

এমএ/এআই