নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এবং সারাদেশে গুম-খুন ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জের পর এবার গাজীপুরে সমাবেশ করবে ২০ দলীয় জোট।
আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে ২০ দলীয় জোটের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।
এমএইচ/ এআর





