বিএনপির ঢাকা মহানগর কমিটিকে অভিন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

আজ শনিবার সকালে শহরের ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি উমর ফারুক প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর