আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতা ও পুলিশের  নির্যাতন থেকেই প্রমাণিত যে, সরকার দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে তারা কোন ভাবেই সহ্য করতে পারছে না।
সাতক্ষীরায় জামায়াত কর্মীর বাড়িতে লুটপাট ও  ৭ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দেয়া বিবৃতিতে এ সব কথা বলেন- জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক মুজিবুর রহমান।
মুজিবুর রহমান বলেন-“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিষ্ঠুর তাণ্ডব ও বর্বরতা ক্রমেই অসহনীয় হয়ে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দেবহাটার নওয়াপাড়া গ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামায়াত কর্মী আবদুল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। লুটপাট করে পেট্রোল ঢেলে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
অন্যদিকে কলারোয়ার বসন্তপুর  গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
সন্ত্রাসীদের  বর্বরতা ও পুলিশের গ্রেফতার অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক সব নেতাকর্মীদের মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানান অধ্যাপক মুজিবুর রহমান।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]