সংসদীয় বোর্ডের এক জরুরী সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) উক্ত সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি  শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ২ মে (টাইমনিউজবিডি.কম)[/b]