বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের আহবান উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশম জাতীয় নির্বাচনের আগেতো সংলাপের জন্য তাকে (খালেদা জিয়া) ডেকেছিলাম। তিনি সংলাপে না এসে নির্বাচন ঠেকাতে মানুষ হত্যা করেছেন। এখন কার সাথে সংলাপ করবো। তাছাড়া উনিতো (খালেদা জিয়া) এখন অপজিশন লিডারও নয়।
খালেদা জিয়া ইউইউ প্রতিনিধির কাছে জানিয়েছে বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপে প্রস্তুত’ এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার বিকালে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের সময় এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে এ প্রশ্ন করেন।
প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশে ৬টি ঋতু। ২ মাস পরপর সব কিছু পাল্টে যায়। তেমনি মানুষের মনও পরিবর্তন হয়ে যায়। তিনি(খালেদা জিয়া) ওনি তো সরকারই মানেন না। আবার রিমান্ডেও নিতে চায়। তাই তাকে বলবো আগে ঠিক করুন আপনি কি করতে চান।
তিনি বলেন,চীন বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু প্রিয় দেশ। তাদের সঙ্গে আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। এবারের সফরে সে বিষয়ে আমার আলোচনা হয়েছে। অর্থনৈতিক, বাণিজ্যিক, যোগাযোগ, শিক্ষা ও জলবায়ুসহ বিভিন্ন ক্ষেত্রে চীন আমাদেরকে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে আমাদের ৬টি দলিল স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ২০দফা ইস্তেহার স্বাক্ষর হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। এতে চীন আমাদের সহযোগিতা করবে।
এ সময় প্রধানমন্ত্রী তার জাপান ও চীন সফর সফল হয়েছে বলেও দাবি করেন।
ঢাকা,এমআর,১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





