আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া চার বছর ধরে চুড়ান্ত আন্দোলন করে আসছে।

সেই চুড়ান্ত আন্দোলন এর ফল জনগণ দেখেছে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে আর লাভ নেই।

শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলে, আন্দোলনের ডাকা দিয়ে গর্তের মধ্যে লুকিয়ে থেকে ব্যাঙের মত ডাক দিচ্ছে বিএনপি নেতারা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করার জন্য একাত্তরের পরাজিত শক্তি প্রগতিশীল মানুষদের উপর হামলা করছে।

হানিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদের উপর হামলা ও ব্লগার অভিজিৎ ও তার স্ত্রীর উপর হামলার ধরণ একই। এসব হামলার জন্য যুদ্ধাপরাধী ও জঙ্গী সংগঠনগুলোকে দায়ী।

এসএইচ