তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, 'গণতন্ত্রের জন্য প্রধান হুমকি বেগম জিয়া। তিনি জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন। তাই কেবল জঙ্গিবাদের বিরুদ্ধে কলম ধরলে হবে না, যে ব্যক্তি জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন তার বিরুদ্ধেও কলম ধরতে হবে'।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
‘সুন্দর আগামীর জন্য মুক্ত গণমাধ্যম’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন ইউনিয়ন অব জার্নালিস্ট।
এই কলম গণতন্ত্র ও গণমাধ্যমকে টেকসই করার জন্যই ধরতে হবে বলে জানান তিনি।
বর্তমান সরকার হত্যা-গুম বন্ধ করতে চায়- এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, হত্যা-গুমের ঘটনাগুলো গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশ করতে দিয়েই সরকার প্রমাণ করেছেন যে এ ঘটনা বন্ধ করতে চায়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনঞ্জুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, রহমান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
[b]ঢাকা, এমইচ, ৩ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস// কেএইচ[/b]
রাজনীতি
খালেদার বিরুদ্ধেও কলম ধরতে হবে: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, 'গণতন্ত্রের জন্য প্রধান হুমকি বেগম জিয়া। তিনি জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন। তাই কেবল জঙ্গিবাদের বিরুদ্ধে কলম ধরলে হবে না, যে ব্যক্তি জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছেন তার বিরুদ্ধেও কলম





