বর্তমান অবৈধ সরকার ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর শ্রমিক দলের কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ তো দূরের কথা আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট দেয় নাই। যারা আওয়ামী লীগের প্রার্থী ছিল তারাও ভোট দেন নি।
তিনি বলেন, এই অবৈধ সরকার জনগণের টাকা খরচ করে সংসদে শুধু অন্যদের গালিগালাজ করছে। বাংলাদেশের প্রশাসন পুলিশ থেকে শুরু করে সব কিছু নষ্ট করেছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
গণতন্ত্রের কবর রচনা করেছে সরকার : খালেদা জিয়া
বর্তমান অবৈধ সরকার ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া





