৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ ‍হিসেবে সোমবার ধানমন্ডি ৩২ নম্বরের সামনে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করেন যুবলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ১০টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ সব শহীদের কবরে শ্রদ্ধা জানানো শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কেন্দ্র থেকে ঘোষিত সব কর্মসূচি বিভিন্ন জেলা, উপজেলা ও বিভিন্ন শাখাকে পালন করার নির্দেশনা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী।

১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মণি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মণি, সাধারণ সম্পাদক ছিলেন নূরে আলম সিদ্দিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ নভেম্বর দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠান করবে যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানের মঞ্চেই থাকবে পাঁচশ চেয়ার, যেখানে আমন্ত্রিত অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের সকল জেলা যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকরা বসবেন। এছাড়া প্যান্ডেলের ভেতরে থাকবে ২০ হাজার চেয়ার, যেখানে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বসবেন।

এ অনুষ্ঠানে মধ্যদিয়ে আওয়ামী যুবলীগ নতুন যুব জাগরণ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মো. ওমর ফরুক চৌধুরী

জেআই