বর্তমান সরকারকে কূটকৌশলের আশ্রয় নেয়া অবৈধ সরকার আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন, ইতিহাস স্বাক্ষ দেয় জনগণের সমর্থন ছাড়া কূটকৌশলের মাধ্যমে কোনো স্বৈরাচারী শাসক টিকে থাকতে পারে না। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হতে যেমন সময় লাগে না, তেমনি রাজনৈতিক পরিবেশের মোড় ঘুরতেও সময় লাগে না।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মওলানা ভাসানী স্বরণে শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি মওলানা ভাসানীর জীবনের স্মৃতিচারণ করে বলেন, মওলানা ভাসানী ছিলেন একজন দূরদর্শী রাজনৈতিক নেতা। তার নেয়া প্রতিটি আন্দোলন সংগ্রাম এদেশের মানুষের মুক্তি চেতনায় উদ্ভাসিত।
৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যে নির্বাচনে দেশের ৫ ভাগ ভোটার ভোট দিতে যায়নি সেই নির্বাচনের মাধ্যমে জয়ী দলের অহংকার করে দেশ পরিচালনা করার কোনো মানে হয় না। যদিও প্রতিবেশি একটি রাষ্ট্রের তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই সরকারকে টিকিয়ে রাখছে। কিন্তু তাদের মিডিয়া বলছে এই সরকার ভোটারবিহীন একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে।
তিনি আরো বলেন, বর্তমান দেশের রাজনৈতিক সংকটকালে মওলানা ভাসানীর মত দেশপ্রেমিক ও আপোষহীন নেতৃত্বের খুবই প্রয়োজন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে এই সরকার যে পরিমাণ শক্তিশালী ছিল, বর্তমানে তার চেয়ে ১০গুণ বেশি দুর্বল হয়ে পরেছে। আর এই দুর্বলতা ঢাকতে তাদের মন্ত্রীরা লম্বা লম্বা কথা বলে যাচ্ছে। কারণ তারা জানে তাদের দুর্বলতা কোথায়।
সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, সংগঠনের সাবেক সভাপতি নাজমুল হক নান্নু, অ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
কূটকৌশলের মাধ্যমে কোনো স্বৈরাচারী শাসক টিকতে পারে না: জাফর
বর্তমান সরকারকে কূটকৌশলের আশ্রয় নেয়া অবৈধ সরকার আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন, ইতিহাস স্বাক্ষ দেয় জনগণের সমর্থন ছাড়া কূটকৌশলের





