চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা জামায়াতের আধাবেলা হরতাল চলছে। পৌর জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেসুর রহমান খানের গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় উপজেলা জামায়াত। তবে এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত করা হয়েছে বলে জানা যায়।
সকাল থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। সকালে হরতালের সমর্থনে শহরের বড়ইন্দারা এলাকা থেকে শিবতলা পর্যন্ত মিছিল করে জামায়াত শিবিরকর্মীরা।
নাশকতা এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
হরতালে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোনো ট্রাক বন্দর থেকে ছেড়ে যায়নি।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের আধাবেলা হরতাল চলছে
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা জামায়াতের আধাবেলা হরতাল চলছে। পৌর জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোখলেসুর রহমান খানের গ্রেফতারের





