বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেছেন, 'এনাফ ইজ এনাফ' এবার বিরোধী মতের ওপর অব্যাহত হামলা বন্ধ করুন। না হলে দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র বলে কিছু থাকবে না।
বুধবার দুপুরে রাজধানীর উইনাইটেড হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রিয়াজ রহমানের মত স্বজ্জন ব্যক্তির ওপর টার্গেটেড হামলায় দেশবাসী উদ্বিগ্ন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাদের টার্গেট করে একের পর এক আটক ও হামলা ইঙ্গিতপূর্ণ।
তিনি আরো বলেন, কারা এমন ঘটনা ঘটিয়েছে জানি না। তবে সরকারের জানা উচিত। কেননা ক্ষমতায় যারা থাকে তাদের এসব বিষয়ে জানতে হয়। আমিও ক্ষমতায় ছিলাম। সুতরাং জানি অপরাধীদের আটকের ক্ষেত্রে এসব সরকারের জানা উচিত।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর ক্লিনিকেল অপারেসন ডা. দবির উদ্দিন আহমেদ, তার চিকিৎসায় ডা. আমিনুল হাসানের নেতৃত্বে ৬ সদস্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, তার সিটিস্কেন ও এমআরআই পরিক্ষায় কোন গুলীর উপস্থিতি পাওয়া যায়নি তবে কোমরে ও হাটুতে মোট চারটি ক্ষত চিহ্ন রয়েছে যা দিয়ে গুলী বেরিয়ে গেছে।
ডা. আরো বলেন, বা পায়ের অনুভূতী কমে গেছে, এবং তিনি বাম গোড়ালী নাড়াতে পারছেন না। তার চিকিৎসা চলছে। উন্নতির লক্ষণগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
সংবাদ সম্মেলনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান বলেন, গুলীর ঘটনা দেশ ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করেছে। তিনি এখন ও আশঙ্কামুক্ত নন। কেননা তার এখনও অপারেশন হয়নি।
তিনি আরো বলেন, আমরা এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করছি।
এমএইচ/এমকে





