খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা যে দলের লোক জড়িত থাকুক না কেন, সবার বিচার করা হবে। যে তিনজন র্যাবের নাম এসেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাদেরও বিচার করা হবে। এ সময় বিএনপি-জামায়াত ও সুশীল সমাজ নারায়ণগঞ্জের ঘটনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তদন্তকাজকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি ।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় খাজা নিজামউদ্দিন মিলনায়তনে শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম.এ ওয়াজেদ মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ যে সব সুশীল সমাজ র্যাবের বিলুপ্তির কথা বলছেন তারা মূলত জঙ্গিবাদের দোসর। তারা কখনো চায় না দেশের আইনশৃঙ্খলা ভালো থাকুক। আমি তাদের অনুরোধ করবো এটাকে নিয়ে জজমিয়ার নাটক সাজাবেন না। একটা বাহিনীর মধ্যে কিছু দুষ্ট লোক থাকতে পারে। এ জন্য পুরো বাহিনীকে দোষারপ করা যাবে না।
শেখ রাসেল শিশু সংসদের সভাপতি অধ্যাপক ড. সুলতানা শফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য পেট্রো বাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন মনসুর, ঢাকা মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এম.পি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৯ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
অভিযোগ প্রমাণিত হলে র্যাব সদস্যদেরও বিচার করা হবে: কামরুল
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা যে দলের লোক জড়িত থাকুক না কেন, সবার বিচার করা হবে। যে তিনজন র্যাব সদস্যের নাম এসেছে, তদন্ত করে তাদের





