বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবারই দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, আজ শুক্রবার বিকাল পৌঁনে ৫ টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।
এসএইচ





