[b]ঢাকা:[/b]সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারি সন্ত্রাসের কারণে অনিশ্চিত জীবন যাপন করতে হচ্ছে। কখন যে গায়েব হয়ে যাই!
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. বদরুদ্দোজা বলেন, ৫ই জানুয়ারি অগণতান্ত্রিক নির্বাচন হয়েছে। একটি নির্লজ্জ নির্বাচন কমিশন নির্লজ্জ সরকারের অধীনে নির্বাচন করেছে। এ নির্বাচনে সর্বোচ্চ ৫ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাই আমরা ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। এটাই এখন মূল আন্দোলন। ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, চারিদিকে সরকারি সন্ত্রাস চলছে, অস্ত্রের সন্ত্রাস চলছে। সে কারণে অনিশ্চিত জীবন যাপন করছি। কখন যেন গায়েব হয়ে যাই।
ভোটারবিহীন নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের পশ্চাদপদে রয়েছে সন্ত্রাস, দুর্নীতি ও ভোট চুরি।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আফম ইউসূফ হায়দার, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীসহ অনেকে।
রাজনীতি
গায়েব হওয়ার আশঙ্কা বি চৌধুরীর
সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারি সন্ত্রাসের কারণে অনিশ্চিত জীবন যাপন করতে হচ্ছে। কখন যে গায়েব হয়ে যাই!





