বর্তমান সরকারের মন্ত্রিসভাকে নাস্তিক-জাহেলদের আস্তানা উল্লেখ করে, আল্লামা শাহ আহমদ শফীকে কটাক্ষকারী ভূমিমন্ত্রীর অপসারণ দাবি করেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানান।
হেফাজত নেতারা বলেন, বর্তমান সরকারের মন্ত্রিসভায় ইসলাম ও আলেম বিদ্বেষী নাস্তিকদের দোসর ও মূর্খ জাহেলরা আস্তানা গেঁড়েছে। যারা সমাজে মেম্বারি করার যোগ্যতা রাখে না। তারা মন্ত্রিসভায় জায়গা পেয়ে যাচ্ছেতাই আচরণ করে যাচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে সরকারের মন্ত্রীরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে তথ্যমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও আহমদ শফী ও আলেম-ওলামা সম্পর্কে কটূক্তি করে জনরোষ থেকে শেষ পর্যন্ত রেহাই পাননি। সুতরাং বর্তমান ভূমিমন্ত্রীর পক্ষেও আল্লামা শফীকে নিয়ে এই অসভ্য ও বেয়াদিবমূলক গালিগালাজের কারণে জনরোষ থেকে রেহাই পাবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে।
গত ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলু হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে ‘বদমাইশ’ বলে কটাক্ষ করায় প্রধানমন্ত্রীর কাছে তার অপসারণের জোর দাবি জানান হেফাজত নেতারা।
বিবৃতিদাতা হেফাজতের নেতৃবৃন্দ হলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা আবদুল মোমেন শায়েখ ইমাম বারী, মাওলানা নূর হোসাইন কাছেমী, মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা মোহাম্মদ ইদ্রিস, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সাজেদুর রহমান বিবাড়িয়া, মাওলানা লোকমান হাকিম, মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা মোশতাক আহমদ প্রমুখ।
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
ভূমিমন্ত্রীর অপসারণ দাবি হেফাজতের
বর্তমান সরকারের মন্ত্রিসভাকে নাস্তিক-জাহেলদের আস্তানা উল্লেখ করে, আল্লামা শাহ আহমদ শফীকে কটাক্ষকারী ভূমিমন্ত্রীর অপসারণ দাবি করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানান।





