নোয়াখালীর বেগমগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। জেলার চৌমুহনী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ৬ প্রার্থী ভোটবর্জন করে এ কর্মসূচির ডাক দেন।
শনিবার দুপুর দেড়টার দিকে চৌমুহনী পাবলিক হল চত্বরে সংবাদ সম্মেলন করে প্রার্থীরা এ ঘোষণা দেন।
হরতাল আহ্বানকারী মেয়র প্রার্থীরা হলেন-বিএনপি সমর্থিত জহির উদ্দিন হারুন,আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মাহফুজুল হক বেলাল,অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ইঞ্জিনিয়ার শেখ শহিদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী জিএস সুমন ও আবুল কালাম আজাদ রতন।
প্রার্থীরা বলেন,সকাল সাড়ে ১০টার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আকতার হোসেন ফয়সালের সমর্থকরা চৌমুহনী পৌরসভার ১৮টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় কেন্দ্রগুলো ভোটার শূন্য হয়ে পড়ে। পরে কেন্দ্রগুলো দখল করে জাল ভোটের উৎসবে মেতে উঠেন তারা।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে মেয়র মামুনুর রশিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এ পদটি শূন্য ঘোষণা করে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
বেগমগঞ্জে রোববার হরতাল