আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বাম শরিক তিন দলের শীর্ষ নেতারা চায়না সাউদার্ন এয়ারলাইনসে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে নেতাদের বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে সফরকারী বামপন্থী দলগুলোর এই প্রতিনিধিদলে আছেন জাসদের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন, কুষ্টিয়া জেলা কমিটির সহসভাপতি আহামেদ আলী, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য লুৎফুন নেসা খান এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

সফরকালে তারা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন তারা।

এবিএস