খালেদা জিয়া বাসায় না থেকে অফিসে বসে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন  কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

কৃষিমন্ত্রী বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ সব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, উনি নিজে জিডি করছেন যে উনার জীবনের ওপর হামলা হতে পারে। কিন্তু বাড়িতে না থেকে উঠেছেন অফিসে। অফিসে তো নানা জাতি লোক যায়। অফিসটাও তো রক্ষা করতে হবে।

মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আপনারা বলেন, বালুর ট্রাক কেন ? এটা কে না জানে কোনো বিস্ফোরক যদি ছুড়ে মারে বালুর ওপরে তা ফোট না। কাজেই বালুর ট্রাক চারদিকে রাখতেই হয়। আর যখন তালা খুলে দেওয়া হলো তখন উনি যাবেন না। উনি ওখানে বসে তামাশা করছেন।

মন্ত্রী নকলা উপজেলার উরফা ইউনিয়ন ছাড়াও নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯০ জন শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে শীতের কম্বল বিতরণ করেন।

এসএইচ