বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু‌কে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশা‌নের বাসা থে‌কে তাকে ডিবি পরিচয়ে আটক ক‌রা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদল নেতা শামছুল আলম রনি। তিনি জানান, ডিবি পুলিশ পরিচয়ে দুলুকে আটক করে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, নাটোর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুলু। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। কিন্তু ইসিতেও তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুলু। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন। কিন্তু চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশের ওপর গতকাল মঙ্গলবার স্থগিতাদেশ দেন। আজ বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

জেড