গাইবান্ধা সদর উপজেলায় বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত। উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ও গাইবান্ধা জামায়াতের সেক্রেটারি আবদুল করিমকে গ্রেফতার করার প্রতিবাদে আজ মঙ্গলবার ঝটিকা মিছিল বের করে এ আহবান জানান তারা।
উপজেলা পরিষদ কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রথম সভায় যোগ দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল করিম। তিনি ওই সভায় সভাপতিত্ব করেন। খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপজেলা পরিষদ চত্বর ঘিরে রাখে। সভাশেষে উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে আবদুল করিম গ্রেফতারের প্রতিবাদে শহরে তাৎক্ষণিক একটি ঝটিকা মিছিল বের করেন জামায়াতের কর্মীরা। মিছিলটি কাচারীবাজার থেকে বের হয়ে পার্ক মোড়ে এসে শেষ হয়।
মিছিল থেকে বুধবার গাইবান্ধা সদরে আধাবেলা হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুর রহিম।
পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেন জানান, আবদুল করিমের বিরুদ্ধে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ৪ পুলিশ হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনোর ৫ মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৯ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
গাইবান্ধা সদরে বুধবার আধাবেলা হরতাল
গাইবান্ধা সদর উপজেলায় বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত। উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ও গাইবান্ধা জামায়াতের সেক্রেটারি আবদুল করিমকে গ্রেফতার করার প্রতিবাদে আজ মঙ্গলবার





