দেশে কয়েক বছর ধরে বিনা বিচারে হত্যা, গুম ও অপহরনের সংখ্যা বেড়েই চলছে। দেশটা যেন একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। অথচ এভাবে বিচারহীন দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিভিন্ন সময় গুম হওয়া ৮ ব্যক্তির সন্ধান দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. শাহদীন মালিক বলেন, "যেখানে জলজ্যান্ত মানুষ হারিয়ে গেছে, পুলিশ বলে মামলা নেবে না, কেউ বলে কিছু জানে না, তদন্ত হয় না এটা এতবড় বিচারহীন দেশ হয়ে যাবে- এ দুঃস্বপ্ন আমরা কেউই দেখি না।’
এ সময় গুম হওয়া ব্যক্তিদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আহবান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শাহদীন মালিক জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। আর ফৌজদারী আইন অনুযায়ী কোন আসামীকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়।
সংবাদ সম্মেলনে ২০১৩ সালের ৪ ডিসেম্বরের পর থেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া নিখোঁজ আটজনের সন্ধান দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজরা হলেন, ঢাকা মহানগরের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, সুমনের খালাত ভাই জাহিদুল ইসলাম তানভীর, পূর্ব নাখালপাড়ার আব্দুল কাদের ভূইয়া মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদাপাড়ার আসাদুজ্জামান রানা, উত্তর বাড্ডার আল-আমীন এবং শাহীনবাগের এএম আদনান চৌধুরী ও কাওসার।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
রাজনীতি
বিচারহীন দেশে পরিণত হওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি
দেশে কয়েক বছর ধরে বিনা বিচারে হত্যা, গুম ও অপহরনের সংখ্যা বেড়েই চলছে। দেশটা যেন একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। অথচ এভাবে বিচারহীন দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী





