স্বাধীনতা বিরোধীদের খতম করতেই  হবে। নাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল কনফারেন্স হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত “অগ্নিঝরা মার্চ” শীর্ষক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা সামনে আরেকটি ছোবল মারতে পারে। তাই নতুন প্রজম্ন গণজাগরণ মঞ্চরে সঙ্গে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ অপ-শক্তিকে নির্মূল করতে হবে। না হলে দেশের উন্নয়ন হবেনা।
তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে বেহায়য়ার মত আরেকটি নির্বাচনে অংশগ্রহন করে সকালে, বিকালে ও রাতে সংবাদ সম্মেলন করে মিথ্যচার করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেই বিএনপি বিজয়ী হয়েছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
কামরুল ইসলাম বলেন, স্বাধীনতার মূল ইতিহাস নতুন প্রজম্ম থেকে আড়াল করতেই ৭ মার্চ যে স্থানে স্বাধীনতার ঘোষনা দেয়া হয়েছে সে স্থানে জিয়াউর রহমান শিশু পার্ক নিমার্ণ করেছে।
খাদ্যমন্ত্রী বলেন, ৭১ আমরা যাদের সঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার ৪৩ বছর পরও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। স্বাধীনতার এত বছর পর স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে দুটি শক্তি কাজ করছে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এমন নজির নেই।
সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সাবেক ছাত্র নেতা প্রফেসর আব্দুল হান্নান প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১ মার্চ, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]