আওয়ামী ওলামা লীগের নেতৃবৃন্দ বলেছেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ইমরান এইচ সরকার এবং মোসাদের সাথে বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
নেতারা বলেন, মোসাদের সিপন বসুরা পশ্চিমা ষড়যন্ত্রকারীদেরকে এদেশে আনার ক্ষেত্র প্রস্তুত করছে।
এরা যুদ্ধাপরাধীদের বিচার, সুদখোর ইউনুস, শফিক রেহমান, ইমরান এইচ সরকার ইস্যুসহ সরকারের বিজয় ঠেকানোর ইস্যুতে ব্যর্থ হয়েছে।
এতে তারা বুঝতে পেরেছে- বাংলাদেশে হস্তক্ষেপ করতে হলে ভারতের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কের অবনতি ঘটানো ছাড়া সম্ভব নয়। তাই ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটানো মোক্ষম অস্ত্র হলো ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে’ এটা ফলাও করা।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে জড়িত ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ দিয়ে বিষধর সাপরূপে আওয়ামী লীগের ঘরে প্রবেশ করে ফনা তুলতে শুরু করছে।
আর বাম দল ওয়ার্কাস পাটি থেকে সরকারের মন্ত্রী হয়ে সরকার বিরোধী বক্তব্য দেয়া শুরু করেছে।
তাই বর্তমান নাস্তিক ইমরান এইচ সরকারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার ফনার ঘাড় ভাঙতে হবে। আর রাশেদ খান মেননকে অবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করতে হবে।
অন্যথায় সময় সুযোগ বুঝে এরা দু’জনই তাদের অনুসারীদের নিয়ে সরকারের বিরুদ্ধে ফনা তুলবে।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কার্যকরি সভাপতি আলহাজ হাফেজ মুহম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী ও ওলামা লীগ নেতা মুফতী মাসুম বিল্লাহ নাফেয়ী, শওকত আলী শেখ সেলিমপুরী আজ রোববার এক বিবৃতিতে একথা বলেন।-প্রেস বিজ্ঞপ্তি।
ওএফ





