বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পানির অভাব দূর করতে ৬টি ড্রামে পানি নিয়ে ঢুকতে দেয়নি পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এর আগে সকালে জেনারেটরের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য দুই ড্রাম তেল আনা হলেও বাধা দেয়নি পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই জেনারেটরেই চলছিলো খালেদার কার্যালয়। কিন্তু সকাল নাগাদ জেনারেটরের জ্বালানি তেল শেষ হয়ে যায়।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে খালেদার কার্যালয়ে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ।
বিএনপি প্রধান গত ৩ জানুয়ারি থেকেই তার কার্যালয়ে অবস্থান করছেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে নিজের কার্যালয় ছাড়েননি তিনি।
এএইচ





