লাগাতার অবরোধের পাশা-পাশি দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিন চলছে।

সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

রোববার জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেয়া হয়।

৬ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ পালন করছে ২০ দল। ফেব্রুয়ারির শুরু থেকে প্রতি সপ্তাহের পাঁচ কর্মদিবসে অবরোধের পাশাপাশি হরতাল দিয়ে আসছিল তারা।

গত বুধবার থেকে অবরোধ চললেও কোনো হরতাল ছিল না। পরিবর্তে দুদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এমকে