ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেনকে ২০১৩ সালের ২ এপ্রিল রাতে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে মোহাম্মদপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
ওই বছরের ৩ এপ্রিল মোহাম্মদপুর শিয়ামসজিদ র্যাব-২ ক্যাম্প, মোহাম্মদপুর ও আদাবর থানায় খোঁজ নেয়া হয়। কিন্তু র্যাব-পুলিশ জাকির হোসেনকে গ্রেফতার করেনি বলে জানায়।
এর পর ২ বছর পর্যন্ত জাকির হোসেনের কোন খোজ নেই। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিবির ঢাকা মহানগরী পশ্চিমের নেতৃবৃন্দ।
শিবির নেতৃবৃন্দের আশঙ্কা করছেন বর্তমান আওয়ামী লীগ 'ফ্যাসিবাদি' সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে এই শিবির নেতাকে গুম করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে জাকির হোসেনকে মুক্তি দেয়ার আহবান জানান।
এদিকে, ছেলের খোঁজ না পেয়ে বাকরুদ্ধ তার বাবা-মা। তাদের প্রশ্ন এই কি বাংলাদেশের গনতন্ত্র?
জেএ





