জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়াপরাসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় তার সঙ্গে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর তিনি সমাধিস্থলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে সকাল থেকে রাজধানীর শেরে বাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।
এছাড়া সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে ফুল দিয়ে নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এমএইচ/ এআর





