কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা থেকে কাদের সিদ্দিকীর এপিএসসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে হঠাৎ পুলিশ এসে তাদেরথানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন- কাদের ছিদ্দিকীর ব্যক্তিগত সচিব ফরিদ আহমেদ, এপিএস আলমগীর হোসেন, ছাত্রনেতা কাওসার জামান খান, যুবনেতা আব্দুর রাজ্জাক, টিটু সুলতান ও রোকন।

মতিঝিল থানার সহকারী পরিদর্শক (এসআই) আবু তাহেররাত ২টায় এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে।

কোনো কারণ ছাড়াই আমাদের বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

উল্লেখ্য, মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংলাপ ও অবরোধ প্রত্যাহারের দাবিতে অবস্থান করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কেএইচ