২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে উদ্বেগ উৎকন্ঠ বেড়েই চলছে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভোটারবিহীন সিলেকশনের মাধ্যমে জনগন ও প্রশাসনকে জিম্মি করে ক্ষমতা দখল করে আছে। সরকার দেশী-বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহীনিকে বিরোধীদল নির্মূলে ব্যবহার করায় দেশে আইনশৃঙ্খখালা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গনতান্ত্রিক শক্তিকে প্রতিরোধ করায় অগণতান্ত্রিক অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের আশ্রয় প্রশ্রয়ে বোমা হামলা ও জঙ্গিগোষ্ঠির সৃষ্টি হয়। রমনা বটমূলে, সিপিবির সমাবেশে, যশোরে উদিচি ও গোপালগঞ্জে চার্চে বোমাহামলার বিচার না হওয়ায় সন্ত্রাসীচক্র অপরাধ সংগঠনে উৎসাহিত হয়েছে। প্রকৃত অপরাধীরা ধরাছোয়ার বাইরে থাকায় দেশ আজ জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদীদের অভয়রণ্যে পরিণত হয়েছে। সরকার ব্যর্থতার দায় এড়াতে পারেনা।
দোষারোপের রাজনীতি পরিহার করে গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিচারবিভাগীয় তদন্ত সাপেক্ষ বিচার ও জাতীয় সংকট নিরসনে সর্বদলীয় সংলাপ আয়োজনে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
তিনি আজ (৩ জুলাই) রবিবার বিকাল সাড়ে ৫ টায় নারায়নগঞ্জ জেলা লেবার পার্টির আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
লেবার পার্টির জেলা সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। বিশেষ অতিথি নাঃগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, জামায়াত ইসলামীর নগর কর্মপরিষদ সদস্য এডভোকেট মাইনুদ্দিন মিয়া। বক্তব্য রাখবেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এমআইএস





