শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে পুরানা পল্টনের হাউস বিল্ডিং চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সমাবেশে বক্তারা বলেন, দেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারে না। স্বাধীনভাবে কথা বলতে পারে না। আমরা চাই এদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন জাতীয় সরকারের অধীনে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনএইচ