বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করার জন্য বৃহস্পতিবার বিকালে আগারগাঁও পাসপোর্ট অফিসে যাবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
খালেদা জিয়ার পাসপোর্ট অফিসে যাওয়াকে কেন্দ্র করে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা নেতাকর্মীদের বিকেল সাড়ে ৩টা থেকেই আগারগাঁও এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন।
যুবদলের নেতাকর্মীরাও ওই সময় উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার পাসপোর্ট অফিসে যাওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]