বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাকে শনিবার সকালে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডা. রফিকুল ইসলামে তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।’

এএইচ