গণফোরামের সভাপতি, বাংলাদেশ সংবিধানের প্রণেতা ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, চলমান সংকট উত্তরণে জাতীয় সংলাপ দরকার।

আজ (রোববার) সন্ধ্যায় বেইলি রোডের নিজ বাসায় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এর আগে ড. কামাল হোসেনের বাসায় জরুরী বৈঠক করেন বিশিষ্ট নাগরিকরা।

বৈঠকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রব, সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান ও সুশীল সমাজের প্রতিনিধি মাহমুদুর রহমান রহমান মান্না প্রমুখ এ বৈঠকে অংশগ্রহণ করেন ।

সূত্র জানায়, চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে কিভাবে মুক্ত করা যায় এবং যত দ্রুত সম্ভব একটি সবার অংশগ্রহনমূলক নির্বাচন দেয়া যায়-এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে স্থান পেয়েছে।

জেএ