২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বুধবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন আইপিডি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিনীত অনুরোধ জানিয়েছেন।

ঢাকা, এমআর,১৮ জুন(টাইমনিউজবিডি.কম)জেইউ