চট্টগ্রাম কলেজ মসজিদ থেকে পুলিশি তল্লাশির নামে মুসল্লীদের আটক ও হয়রানীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি নুরুল আমিন ও সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ।

রোববার এক প্রতিবাদ বার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন, প্রতিদিনের মতো মুসল্লীরা চট্টগ্রাম কলেজ জামে মসজিদে নামাজ আদায় করতে যায়। কিন্তু কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সরকারী মদদে আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে তাদেরকে আটক ও হয়রানী করতেই এ ধরণের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে যার নিন্দা জানানোর মতো ভাষা নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু মুসল্লী ও আবাসিক ছাত্রদের হয়রানী করতেই কলেজের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কলেজের সুনাম নষ্ট করতেই আ’লীগ ক্ষমতার মসনদে আরোহনের পর থেকে বার বার পুলিশী অভিযানের নামে ছাত্রদের পড়ার মানসিকতা নষ্ট করার হীন আকাঙ্কা চরিতার্থ করে চলেছে। পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনা কলেজের হাজারো ছাত্র ছাত্রী, অভিভাবক,মুসল্লী ও সচেতন সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নেতাদ্বয় বলেন, আওয়ামী জালিম সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সেবাদাস বানিয়ে মুসল্লী এবং অধ্যয়নরত নিরীহ ছাত্রদের উপর মানসিক নির্যাতন করছে। জনগণের খাজনার টাকায় লালিত এসব কর্মকর্তারা প্রজাতন্ত্রের সেবা পরিত্যাগ করে দলীয় কর্মীর মতো কলেজ মসজিদের নামাজী ব্যক্তিদের প্রতি এহেন বর্বর আচরণ যেন মসজিদে নামাজ আদায় বন্ধ করার হীন অপচেষ্টা বলে প্রতীয়মান। যেটি কখনো সভ্য সমাজে করো কাম্য নয়।

শিবির নেতৃবৃন্দ চট্টগ্রাম কলেজ মসজিদে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হীন স্বার্থ চরিতার্থ করার কাজ থেকে বিরত থাকার জোর দাবী জানান। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আওয়ামী সরকারের আনুগত্য বাদ দিয়ে জনগণের মনের ভাষা, অধিকারের প্রতি সম্মান দেখানোর আহবান জানান।

এআর