ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারি লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগসহ ১৩টি ইসলামী দল।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক যৌথ মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

বক্তারা বলেন, লতিফ সিদ্দিকী ইসলামের পঞ্চম ভিত্তি হজ নিয়ে কটুক্তি করেছে। তার বিরুদ্ধে ২২টি মামলা হলেও ৭ টিতে সে জামিন পেয়েছে। ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারির জামিন কীভাবে হয়? অবিলম্বে তাকে গ্রেফতার করে ‍দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংগঠনের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার।

এমকে