বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের আলোচনা সভায় যুবদলের দুগ্রুপের মাঝে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ ঘটনা ঘটে। সভা শুরুর কিছুক্ষণ পর মিলনায়তনের ভিতরে চেয়ারে বসাকে কেন্দ্র করে এই হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয় দু'গ্রুপের মধ্যে । এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
[b]ঢাকা,এমএইচ ১১মার্চ(টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]