প্রশাসনের ব্যর্থতার কারণে এসব ক্যাসিনো ব্যবসা দেশে শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানকে সমর্থন ও সাধুবাদ জানাচ্ছে ১৪ দল।

ক্লাবের দায়িত্বে থাকায় ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

 

এএস