আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতি ও দফায় দফায় দেশবিরোধী চুক্তির কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

শনিবার সকালে রাজধানীর এক মিলনায়াতনে বাংলাদেশ জামায়াাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

 

বুলবুল বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী প্রায় ছুঁই ছুঁই। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য এ সময় কম নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা আজো স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারিনি। আপামর জনগণের অপরিসীম ত্যাগ ও কুরবানীর বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। দফায় দফায় দেশবিরোধী চুক্তির কারণে দেশের স্বাধীনতা হুমকির মুখে। স্বাধীন দেশে আজ স্বাধীনভাবে মত প্রকাশের, কথা বলার এমনকি গণতন্ত্র চর্চার সামান্য সুযোগ থেকেও দেশের জনগন বঞ্চিত।

তিনি বলেন, গণতন্ত্র আজ চার দেয়ালে বন্দি। চার দেয়ালের মধ্যে আয়োজিত বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মাতৃভাষা দিবসের মত আলোচনা সভাও বাঁধার সম্মুখীন। ইসলাম হচ্ছে এদেশের ন্বাধীনতা স্বার্বভেীমত্বের রক্ষা কবচ। সেই ইসলামী চেতনাকে মূলোৎপাটনের নগ্ন খেলায় মেতে উঠেছে এই সরকার।

 

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশ। সর্বক্ষেত্রে দূর্নীতি, অনিয়ম ও লুটপাটের মহড়া চলছে। অব্যাহতভাবে লুটপাটের ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মত ঘটনা ঘটেছে। সরকারের সীমাহীন দুর্নীতি ও রিজার্ভ চুরি ঢাকতে রিজার্ভ চোরদের ইন্ধনেই একদিন আগে পরিকল্পিতভাবে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগানো হয়েছে। 

বুলবুল শহীদ মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধার সাথেে স্বরণ করেন। একইসাথে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, জামায়াাতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য যথাক্রমে ফরিদ হোসাইন, আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ডা. আবু ফতেহ ও এমদাদুল হক প্রমুখ।