বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম শেখ হাসিনাকে অতীতের ইতিহাস স্মরণ করে দিয়ে বলেছেন,আপনি আপনার পিতা শেখ মুজিবুর রহমানের দেখানো পথ বাকশালের দিকে হাঁটবেন না। তাহলে আপনার পরিণতিও হবে ভয়াবহ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ তিনি এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আরও বলেন, বিরোধী দল নির্যাতনের সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছেন। কিন্তু আমরাও বলে দিতে চাই, যত নির্যাতন অত্যাচার আসুক না কেন। জামায়াতের নেতাকর্মীরা কুরবানী ও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
জামায়াত নেতা আমিনুল আরও বলেন, দেশ নেত্রী ও ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন জামায়াতের প্রতিটি নেতাকর্মী জীবন বাজি রেখে তা বাস্তবায়ন করবে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দীন ভূইয়া, বিএনপি ঢাকা মহানগরের সদস্য সচিব হাবীব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রদল সাধারন সম্পাদক হাবীবুর রশিদ হাবীব,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিষদের সদস্য ইয়াছিন আরাফাত ও মোবারক হোসেনসহ ২০ দলীয় জোটের ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা, এমএইচ, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





