দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিরূপ মন্তব্যের প্রতিবাদে গণফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুব্রত চৌধুরী বলেছেন, 'মুহিত রাবিশ ও খবিশ'।
শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ঐক্য’র উদ্যোগে আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে সংহতি সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যতদিন সরকারের অর্থমন্ত্রী পদে বহাল থাকবেন ততদিন তিনি রাবিশ এবং খবিশ হয়েই থাকবেন।
তিনি আরও বলেন, আমরা বিগত দিনে হাওয়া ভবনের দুর্নীতি দেখেছি। তারেক রহমানকে যেমন দুর্নীতিবাজ হিসেবে অ্যাখ্যা দেয়া হয়েছে এ রকম এক’শ নব্য দুর্নীতিবাজ এখন তৈরি হয়েছে। তাদেরকেও বিচারের আওতায় আনতে হয়।
তিনি বলেন, এখন দেশে শুধু টাকা বা অর্থের দুর্নীতিই হচ্ছে না বরং গণতন্ত্র ও সংবিধানের নামেও দুর্নীতি হচ্ছে। এর জবাব জনগণ একদিন দিবে।
উল্লেখ্য, 'দুর্নীতিকে না বলুন' স্লোগানকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।
কেএইচ





