শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষার্থীদের টার্গেট করে পেট্টোলবোমা মারা হচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্মকে ধংস করা হচ্ছে। তাদের ওপর বোমা মেরে ফায়দা হাসিলের চেষ্টা করছে বিরোধী জোট। এভাবে দেশ চলতে পারে না।
রোববার বিকাল পৌনে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে অগ্নিদ্ধগ্ধ শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসব বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহবান জানানা।
শিক্ষামন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধে বেশির ভাগ লোক কাজ ছাড়া বের হচ্ছেন না। যাত্রীদের মধ্যে অনেকেই বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বোমা মেরে, বাসে আগুন দিয়ে তাদেরকে মারার চেষ্টা করা হচ্ছে। এতে কারো ফল ভালো হবে না। এটা দেশের বড় ক্ষতি। বিরোধীজোট এভাবে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
এর আগে মন্ত্রী সংসদ ভবন এলাকায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ইডেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের দুইজন দগ্ধ ও আহত এক ছাত্রীকে দেখতে হাসাপতালে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তাদের চিকিৎসা ভালোভাবে করার জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করেন।
এদিকে প্রায় একই সময় দগ্ধ ছাত্রীদের দেখতে হাসপাতালে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এ নিয়ে সাংবাদিকদের সামনে কথা বললেও মিজানুর রহমান কোনো কথা বলেননি।
এসএইচ





