রাজধানীর দয়াগঞ্জে জামায়াতের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দয়াগঞ্জে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি দয়গঞ্জ মোড় থেকে শুরু হয়ে ধোলাইখাল মোড়ে এসে শেষ হয়। একপর্যায়ে পুলিশ হামলা চালায়। এতে দুইজন আহত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ হোসাইন,ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মু. মুঈনুদ্দিন মৃধা প্রমুখ।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
দয়াগঞ্জে জামায়াতের মিছিলে গুলি, আহত ২
রাজধানীর দয়াগঞ্জে জামায়াতের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল পৌনে ৯ টায় এ ঘটনা ঘটে।