বিএনপির আন্তর্জাতিক ব্ষিয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মোদির বাংলাদেশ সফরে তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ড. রিপন বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল ভারতের প্রধানমন্ত্রীর সফরে বহুল প্রত্যাশিত তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যয্য হিস্যা আদায়ের জন্য চুক্তি সম্পন্ন হবে। কিন্তু এগুলো না হওয়াতে জনগণ হতাশ হয়েছে।
মোদির এই সফরে বাংলাদেশের সাথে যে ২২টি চুক্তি হয়েছে। চুক্তিগুলো কি বিষয়ে হয়েছে বিএনপি ও জনগণ জানে না। সরকারকে চুক্তির বিষয় গুলো জনগণকে জানাবেন।
আসাজ্জামান রিপন বলেন, পবিত্র রমজানের আগে বিএনপির শীর্ষ নেতা সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করছি। সরকার দমন পিড়নের নীতি অবলম্বন করেছে। বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। বিএনপির নেতাকর্মীরা কোন সহিয়সতার সাথে জড়িত নয়। সরকার আজ্ঞাবহ প্রশাসন দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিয়ে হয়রানি করছে।
বিএনপির এই নেতা বলেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। বর্তমান সরকার জানে ভোট হলে তারা নির্বাচিত হতে পারবে না। তাই নির্বাচনী প্রক্রিয়াকে তছনছ করে দিয়েছে সরকার।
বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে মোদি কাছে বলা কি ঠিক হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র পুনরুদ্ধার প্রয়োজন এ কথা বলা হয়েছে। সরকার বিরোধী দলকে শত্রু মনে করে। বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে নির্যাতন করছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম প্রমুখ।
এমএইচ/ এআর





