ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে প্রধান অতিথি করে তার সামনেই আয়োজক সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট গুরুতর আহত হন।
বুধবার দুপুরে শাহবাগে জাতীয় পাবলিক লাইব্রেরিতে “বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ” এ আলোচান সভার আয়োজন করেন। সভা চলাকালীন সময়েই এ ঘটনা ঘটে।
আলোচনা সভার বিশেষ অতিথি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ বক্তব্য দেয়ার সময় সংগঠনের ভাইস প্রেসেডিন্ট দাড়িয়ে বলেন, “ ব্যক্তি পুজারী না হয়ে সংগঠনের কথা বলুন” এর পরই সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায়। লাথি, ঘুসি মেরে তার নাক ফাটিয়ে দেয়।
এ সময় তার নাক দিয়ে রক্ত ঝড়তে শুরু করে। পরে বিক্ষুব্ধ নেতা কর্মীদের হাত থেকে ভাইস প্রেসিডেন্ট কে উদ্ধার করেন আব্দুল হক সবুজ নিজেই, এবং তার কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী সামসুর রহমান শরীফ দিলু তার বক্তব্যে নেতা কর্মীদের এহেন আচরনে খুবই মর্মাহত হন। ধৈর্য ধারণ না করে বক্তব্যটি সম্পূর্ণ না শুনে এই আচরণ খুবই দুঃখজনক বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা হামলার সময় ভিডিও করেন। এতে সাংবাদিকের উপরও চড়াও হয় বিক্ষুব্ধ নেতা কর্মীরা।
এমআর/এসএইচ





