একটি অডিও ক্যাসেটের গোপন কথোপকথনই কাল হয়ে দাঁড়াল জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের।
ক্যাসেটের কথোপকথন প্রকাশ না হলেও জাপা সূত্রে জানা গেছে, সেই ক্যাসেটে রুহুল আমিন হাওলাদার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
জানা গেছে, বিভিন্ন ঘরোয়া বৈঠকে সরকারের সমালোচনা করে এরশাদের পক্ষে দেওয়া রুহুল আমিন হাওলাদের একটি বিরূপ বক্তব্যের রেকর্ড কে বা কারা সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেন। যেখানে প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রীর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনসহ জাপার দলীয় কর্মকাণ্ডের উপর সরকারের হস্তক্ষেপ নিয়ে রুহুল আমিন হাওলাদারের বক্তব্য রয়েছে।
ওই ঘটনার পর রুহুল আমিন হাওলাদারের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাইল নাড়াচাড়া শুরু করে। আর শেষ পর্যন্ত জাপার মহাসচিব পদ থেকে তাকে পদচ্যুত করা হয়।
অবশ্য রুহুল আমিন হাওলাদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জীবনেও কোনো কথা বলিনি।’
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
হাওলাদারকে আউট করার নেপথ্যে অডিও!
একটি অডিও ক্যাসেটের গোপন কথোপকথনই কাল হয়ে দাঁড়াল জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের।ক্যাসেটের কথোপকথন প্রকাশ না হলেও জাপা সূত্রে





