বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে গাজীপুরের কাপাসিয়ায় নিজ গ্রামে আজ দাপন করা হবে।

আজ সকাল ৯টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ির মাঠে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা ডা. মাজহারুল ইসলামসহ কয়েক হাজার বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ জুমা গ্রামের বাড়ি ঘাগুটিয়ার চালা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। পরে বুধবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। গতকাল বৃহস্পতিবার মহাখালীর নিউ ডিওএইচএসে, সংসদ ভবনের সামনে এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এমবিএইচ